

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ের হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে নবীনগর থানার পুলিশ।
১৯ নভেম্বর বুধবার আটককৃত এই দুই আওয়ামী লীগের নেতা হলেন, নবীনগর পৌরসভার ১ নং ওয়ার্ডের সভাপতি আলমনগর গ্রামের নুর আলম(৪৭) ও শিবপুর ইউপি আওয়ামীলীগ এর আহবায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া(৫৬)।
পুলিশ সূত্রে জানা যায়,তাদের কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গত বছর ৫ই আগস্ট উপজেলা শিবপুর ইউনিয়নে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Reporter Name 




