

স্টাফ রিপোর্টারঃবগুড়া জেলার আদমদিঘীর মুহিত তালুকদারের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করে জমি দখল,চাঁদাবাজি ও মাদক ব্যবসায় শত শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার বিষয়ে এলাকাবাসীর পক্ষে তিনজন ভুক্তভোগী দূর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকাবাসীর পক্ষে মোঃ রহমত উল্লাহ,জব্বর আলী,মোতাহের দুদক বরাবর অভিযোগটি করে।এতে তারা উল্লেখ্য করে আদমদিঘী উপজেলার কালাইকুড়ি গ্রামের আব্দুল মজিদ তালুকদারের ছেলে মুহিত তালুকদার বিভিন্ন সময় আদমদিঘী থানার বিভিন্ন মৌজার জায়গা পাশের জেলার নওগার সাবরেজিস্টার অফিসের নামের ভুয়া দলিল দেখিয়ে জবর দখল করেছে,যার মধ্যে ১২০ একরের মাছের খামার সহ ছোট বড় অনেক খামার হয়েছে, ভূমি জবর দখল সংক্রান্ত বিষয়ে বগুড়া জেলা দায়রা জজ আদালতে ১৫৯/২০১৭ একটা মামলাও রয়েছে। এছাড়া আরো উল্লেখ্য করে,তার ত্রাসের আধিপত্যে এলাকার নিরহ মানুষ টু শব্দ করতে পারে। এমনকি ভারতে সীমান্ত দিয়ে চলাচল করে অবাধে সে।তার রয়েছে ভারতের সাথে হোন্ডি ও মাদক ব্যবসা।এসব করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া মুহিত তালুকদার সময়ের পরিবর্তনে বিভিন্ন দলের আশ্রয়ে থেকে অপরাধ করে হচ্ছে। অভিযোগ কারীরা তাদের অভিযোগের মাধ্যমে দুদকের গোপন তদন্ত দাবি করে।
এবিষয়ে এলাকাবাসীর পক্ষে অভিযোগ করা ব্যক্তিদের মুঠোফোন ও সম্পূর্ণ ঠিকানা না থাকায় যোগাযোগ করা যায়নি।
অভিযোগের বিষয়ে মুহিত তালুকদার নাম্বারে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ফোন করে পাওয়া যায়নি।

Reporter Name 