

নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষে ভোট দেয়ার বিষয়ে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা করে নির্বাচনী প্রচার ও জনসংযোগ উপ-কমিটির গুলশান থানার যুগ্ন সমন্বয়ক কামরুল ইসলাম রাজ।
এসময় রাজের নেতৃত্বে গুলশান-২ নাম্বার ও আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।প্রচারাভিযান চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় বক্তৃতায় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রচারণা শেষে নির্বাচনী জনসংযোগ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে ধানের শীষের ভোট প্রার্থনায় ডোর টু ডোর ক্যাম্পেইন করে
নির্বাচনী প্রচার ও জনসংযোগ উপ-কমিটি গুলশান থানার সমন্বয়ক মোঃ বাবুল আহমেদ ও যুগ্ন সমন্বয়ক কামরুল ইসলাম রাজ, জনসংযোগ উপ-কমিটির সদস্য আব্দুল হামিদ, আনিকা ফারহানা,আসাদ্দুজামান আসাদ,আঃ মান্নান আপু,শামীমা আক্তার রুবি,প্রফেসর মনির হোসেন,আজাদ হোসাইন, শেখ তুলু, মোবারক, কাজী মাসুদ, পাপ্পু, বাপ্পি, জুয়েল, বোরহান উদ্দিনসহ বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা।