নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে ধামইরহাট উপজেলায় ধামইরহাট উপজেলা মহিলা দলের ১নং সহ সভানেত্রী মরিয়ম বেগম মৌসুমী চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নারগিস বেগম এর নেতৃত্বে ব্যাপক নির্বাচনী প্রচারণা হয়েছে। প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়
এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ধামইরহাট উপজেলা মহিলা দলের ১নং সহ- সভানেত্রী মরিয়ম বেগম মৌসুমী চৌধুরী উপস্থিত সবাই কে বলেন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জনগণের বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খান বিজয়ী হবে।
বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের সেবা করে। এবারও বিএনপি জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশ গঠন করা হবে,
নির্বাচনি প্রচারণা আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ প্রমুখ।