

নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের বিজয় নিশ্চিতে নির্ঘুম রাত কাটিয়েছে কামরুল ইসলাম রাজ।
গুলশান-বনানী-ভাষানটেক- ক্যান্টনম্যান নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে দলীয় প্রধান কে হারাতে যখন দেশী-বিদেশী আন্তর্জাতিক চক্র আর দেশ বিরোধী শক্তি উঠে পড়ে লেগেছে, ঠিক তখন নিজের জীবনের সব কিছু ছেড়ে নির্ঘুম রাত কাটিয়ে নেতাকে ভালবেসে ভোটারের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করে বেড়িয়েছে সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক,যুবনেতা, ১/১১’র জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিক এবং যুগ্ম সমন্বয়ক নির্বাচন পর্যবেক্ষণ কমিটি ঢাকা-১৭ আসন গুলশান – বনানী-ক্যান্টনম্যান-ভাষানটেক থানা, যুগ্ম সমন্বয়ক জনসংযোগ-প্রচার উপ-কমিটি গুলশান থানার কামরুল ইসলাম রাজ।
তথ্য সূত্রে জানা যায়, এই নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান কে ভালবেসে ঢাকা ১৭ আসনের এমন কোন জায়গা নেই ভোট ভিক্ষা করেনি,ভোট ভিক্ষা করতে কখন যে রাত ৩:৪৫ মিনিট বেজে গেছে আবার কখন যে ফজরের আজান পড়ে গেছে সেটাও বুজে উঠেনি।মূল লক্ষ্য ছিল সাধারণ ভোটারদের দলের চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অবগত করে তাদের ভালবাস অর্জনের মধ্যে দিয়ে ১২ ফেব্রুয়ারী ভোটার উপস্থিতি বৃদ্ধি করা আর ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করা।
দলের চেয়ারম্যান কে এত ভালবাসার কারণ সম্পর্কে কামরুল ইসলাম রাজ জানান,যে নেতা কখনো নিজের স্বার্থকে প্রাধান্য দেয় নাই, বরং জনগণের কল্যাণকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখেছে,কখনো মিথ্যার আশ্রয় না নিয়ে কঠিন সত্য বলার সাহস রেখে ন্যায়ের পথে অবিচল চলেছে।এবং সদা সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের উন্নতির জন্য লক্ষ কোটি তরুণ প্রজন্মকে গড়ে তুলেছে সেই নেতার জন্য শুধু পরিশ্রম মেধা সময় নয় সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত।
ঢাকা ১৭ আসনে দলের চেয়ারম্যানের বিজয় নিশ্চিতে নির্ঘুম রাত কাটানো সম্পর্কে কামরুল ইসলাম রাজ কে জিজ্ঞাসা করা হলে তিনি আরো জানান,নেতা হলে নৈতিকতা, দক্ষতা ও সেবার প্রতীক, যার মাধুর্যে জাতি এগিয়ে চলে,যোগ্যতা ও সততার মিলনে জাতির উন্নতি নিশ্চিত হয়, যা একজন নেতার প্রধান দায়িত্ব। সেই নৈতিক শিক্ষা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান থেকে পেয়েছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ মাতার আদর্শ বুকে ধারণ করে দলের জন্য বরাবরই নিজের জীবন সহ উৎসর্গ প্রস্তুত আছি। আজকে আমার কষ্ট সফল হয়েছে আমাদের চেয়ারম্যানের জয় তথা বিএনপির বিজয় হয়েছে।

Reporter Name 








