
নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ এয়ারলাইন্সের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে শারীরিক ও মানিক নির্যাতনের অভিযোগ উঠেছে পাইলট সাদিফ হোসেনের বিরুদ্ধে।
তথ্য সূত্রে জানা যায়,পাইলট সাদিফ হোসন পতিত আওয়ামী লীগের প্রভাবশালী চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এর ছেলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার বাবার ক্ষমতায় ঐ নারী পাইলট কে শারীরিক, মানসিক নির্যাতন ও অহেতুক হয়রানি করে আসছে।
এবিষয়ে ওই নারী পাইলট জানান,সাদিফ তাকে মৌখিক এবং আচরণগত অসদাচরণের পাশাপাশি, শারীরিকভাবেও আক্রমণ করে,এমনকি একাধিক বার যৌন হয়রানি করার ইশারা ইঙ্গিত করে।এছাড়া বার বার অবাঞ্ছিত ফোন কলের মাধ্যমে তাকে ক্রমাগত বিরক্ত করে।এ থেকে পরিত্রাণ পেতে সে তার চিফ অফ ট্রেনিং এর কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি, উল্টো তাকে দোষারোপ করে। এবং তার ট্রেনিং নিয়ে সমস্যার জটিলতা তৈরি হবে বলে ভয় দেখায়।
এ বিষয়ে পাইলট সাদিফ হোসেনের মুঠোফোনে ফোন করা হলে সে গণমাধ্যম কর্মীর পরিচয় পেয়ে ফোন কেটে মোবাইল বন্ধ করে দেয়।

Reporter Name 








