ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে নৌকায় বসার স্থানকে কেন্দ্র করে নিহত ১ পতিত সরকারের ঘনিষ্ঠজন হারুনের ফুড ল্যান্ড  বেকারির পন্য উৎপাদন হয় অস্বাস্থ্যকর পরিবেশে। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয় জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর গুলি চালানো সোহাগ গোপনে থেকে কষছে নাশকতার  ছক। মানব পাচারকারী  আওয়ামী লীগের ধূসর সাদেকুর রহমানের প্রতারণায় নিঃস্ব লোকমান। বহাল তবিয়তে দূর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী ও ২ উপ প্রকৌশলী। । বগুড়ার পাউবো এর সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ। চাঁদাবাজি,মাদক ব্যবসা,ভূমিদস্যুতা,ত্রাস সৃষ্টির অভিযোগ মুহিত তালুকদারের বিরুদ্ধে। বগুড়ার শেরপুর পৌর প্রকৌশলী এসএম শফিকুলের বিরুদ্ধে উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ। বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের দুই উপ প্রকৌশলী হুমায়ুন ও আসাদুলের বিরুদ্ধে দুদকে অভিযোগ।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নবীনগরে নৌকায় বসার স্থানকে কেন্দ্র করে নিহত ১

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার স্থান নির্ধারণ কে কেন্দ্র করে কিল- ঘুষিতে একজন নিহত হয়েছে।

নিহত হানিফ মিয়া(৫০) উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হারিছ মিয়ার ছেলে। তাকে কিল-ঘুষি মেরে হত্যা করা ব্যক্তি একই ইউনিয়নের মহল্লা গ্রামের মোহাম্মা খাঁর ছেলে এলেম খাঁ।

ঘটনা সূত্রে জানা যায়, হানিফ মিয়া তার স্ত্রী সহ নবীনগর পৌরসভার মনোবাবুর ঘাটলা থেকে নৌকা যোগে মেরকুটা গ্রামে তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিল। নৌকায় উঠে বসার পর থেকে-ই তার স্ত্রীর পাশ ঘেঁষে এসে এলেম খাঁ বসার চেষ্টা করে। এতে হানিফ মিয়া বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে এলেম খাঁর কিল-ঘুষির আঘাতে নৌকার পাটাতনে লুটিয়ে পড়ে সে।পরে তার স্ত্রী লোকজনের সহায়তায়  নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনা ঘটনার সাথে সাথে খবর পেয়ে নবীনগর থানার পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। আসামি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

নিহতের সাথে থাকা তার স্ত্রী জানান, আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা আমার সাথে  বসতে চাইলে আমার স্বামী বাঁধা প্রদান করে।এতে সে ক্ষিপ্ত হয়ে  আমার স্বামীর পাঞ্জাবির কলারে ধরে বুকে কিল-ঘুষি মারতে থাকে,এবং এক পর্যায়ে আমার স্বামী লুটিয়ে পড়ে মৃতবরণ করে। আমরা এর শাস্তি চাই।

‎এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নিহতের দেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এদিকে আইনি প্রক্রিয়া চলমান আছে,এই ঘটনায় ঐ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেভাবে কাজ করছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে নৌকায় বসার স্থানকে কেন্দ্র করে নিহত ১

নবীনগরে নৌকায় বসার স্থানকে কেন্দ্র করে নিহত ১

আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬