ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২ সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন,সিদ্দিক আল মামুন সভাপতি,সম্পাদক জসিম ফরায়েজী নবীনগরে নৌকায় বসার স্থানকে কেন্দ্র করে নিহত ১ পতিত সরকারের ঘনিষ্ঠজন হারুনের ফুড ল্যান্ড  বেকারির পন্য উৎপাদন হয় অস্বাস্থ্যকর পরিবেশে। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয় জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর গুলি চালানো সোহাগ গোপনে থেকে কষছে নাশকতার  ছক। মানব পাচারকারী  আওয়ামী লীগের ধূসর সাদেকুর রহমানের প্রতারণায় নিঃস্ব লোকমান। বহাল তবিয়তে দূর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী ও ২ উপ প্রকৌশলী। । বগুড়ার পাউবো এর সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ। চাঁদাবাজি,মাদক ব্যবসা,ভূমিদস্যুতা,ত্রাস সৃষ্টির অভিযোগ মুহিত তালুকদারের বিরুদ্ধে।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর,নেত্রকোনাঃ

নেত্রকোনার দুর্গাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো খোকন মিয়া (২৬) ও লোকমান হোসেন (২৪)। তারা লক্ষীপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে।

নেত্রকোণা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ দেভাংশু কুমার দে রোববার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদ কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ দেভাংশু কুমার দে‘র তত্ত্বাবধানে এস আই শওকত আলির নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ খোকন মিয়া ও লোকমান হোসেনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রোববার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

আপডেট সময় ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬