ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২ সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন,সিদ্দিক আল মামুন সভাপতি,সম্পাদক জসিম ফরায়েজী নবীনগরে নৌকায় বসার স্থানকে কেন্দ্র করে নিহত ১ পতিত সরকারের ঘনিষ্ঠজন হারুনের ফুড ল্যান্ড  বেকারির পন্য উৎপাদন হয় অস্বাস্থ্যকর পরিবেশে। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয় জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর গুলি চালানো সোহাগ গোপনে থেকে কষছে নাশকতার  ছক। মানব পাচারকারী  আওয়ামী লীগের ধূসর সাদেকুর রহমানের প্রতারণায় নিঃস্ব লোকমান। বহাল তবিয়তে দূর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী ও ২ উপ প্রকৌশলী। । বগুড়ার পাউবো এর সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ। চাঁদাবাজি,মাদক ব্যবসা,ভূমিদস্যুতা,ত্রাস সৃষ্টির অভিযোগ মুহিত তালুকদারের বিরুদ্ধে।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন,সিদ্দিক আল মামুন সভাপতি,সম্পাদক জসিম ফরায়েজী

  • Md babul
  • আপডেট সময় ০৩:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬ -২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।

​শনিবার (২৫ এপ্রিল) শহরের রাজাঝির দিঘির পাড়স্থ ইউনিয়ন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন প্রধান মুনির উদ্দিন।

সভাপতি পদে সিদ্দিক আল মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল্লাহকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনক চন্দ্র বনিক ও মিজানুর রহমান।

​কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে মো. ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ পদে মুহাইমিন উদ্দিন সাইমুন, সাংগঠনিক সম্পাদক পদে নুর হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুন। এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ উদ্দিন শুভ ও শহীদুল ইসলাম (শাহ শহীদ)।

এর আগে সকালে শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সভার উদ্বোধক ছিলেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খাঁন নয়ন, ফেনী জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া,হেফাজত ইসলাম ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোওলানা ওমর ফারুক,ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শেখ ফরিদ উদ্দিন আাক্তার, খেলাফত মজলিস জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদ আজিজ উল্লাহ আহমেদী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচন,সিদ্দিক আল মামুন সভাপতি,সম্পাদক জসিম ফরায়েজী

আপডেট সময় ০৩:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬